
নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ মার্চ, শনিবার উত্তর প্রদেশ সফরে যাবেন। ওই দিন বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ গৌতম বুদ্ধ নগরের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর প্রায় ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন।
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরটিকে সড়ক, রেল, মেট্রো এবং আঞ্চলিক গণপরিবহন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্ন সংযোগ রেখে একটি মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট হাব হিসেবে পরিকল্পনা করা হয়েছে। বিমানবন্দরটিতে একটি মাল্টি-মোডাল কার্গো হাবও রয়েছে, যা বছরে ২.৫ লক্ষ মেট্রিক টনের বেশি পণ্য পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে এবং যা প্রায় ১৮ লক্ষ মেট্রিক টন পর্যন্ত সম্প্রসারণযোগ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ