(রাউন্ড আপ ) অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১৪, আহত ২৩; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ ও আর্থিক সহায়তার ঘোষণা
মার্কাপুরম/নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.) : অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রায়াবরমে বৃহস্পতিবার ভোরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু এবং ২৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় একটি বেসরকারি বাস এবং একটি লরির মুখোমুখি সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়, য
(রাউন্ড আপ ) অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১৪, আহত ২৩; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ ও ক্ষতিপূরণের ঘোষণা


মার্কাপুরম/নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.) : অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রায়াবরমে বৃহস্পতিবার ভোরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু এবং ২৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় একটি বেসরকারি বাস এবং একটি লরির মুখোমুখি সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়, যার ফলে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকল সূত্রে জানা যায়, বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন এবং সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশের কয়েকজন যাত্রীই শুধু জীবন রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। পিছনের অংশে থাকা যাত্রীরা আগুনে আটকে পড়েন।

জানা গেছে, দুর্ঘটনা ঘটে ওঙ্গোল-মার্কাপুরম জাতীয় সড়কে, স্ল্যাব কোয়ারির কাছে। হরিকৃষ্ণ ট্র্যাভেলসের বাসটি জগতিয়াল থেকে কালিগিরির দিকে যাচ্ছিল, আর লরিটি মার্কাপুরমের দিকে চলছিল। পুলিশ ও দমকল জানায়, বাসটি লরির তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারলে আগুন ধরে যায়। সংঘর্ষের পর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

মার্কাপুরমের ডিএসপি ডঃ ইউ. নাগরাজু জানিয়েছেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু ঘটে। পরে জেলার পুলিশ সুপার ভি. হর্ষবর্ধন রাজু জানান, নিহতের সংখ্যা ১৪-তে পৌঁছেছে। আহতদের মধ্যে অনেককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মৃতদেহ শনাক্তকরণ এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় বিধায়ক কন্দুলা নারায়ণ রেড্ডিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণান। রাষ্ট্রপতি শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উপরাষ্ট্রপতিও দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন।

প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।

দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের আপামর জনগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande