নবরাত্রিতে বৈষ্ণোদেবী মন্দিরে ভক্তের ঢল, ২৬ লক্ষের বেশি দর্শনার্থী
জম্মু, ২৬ মার্চ (হি.স.) : চৈত্র নবরাত্রি উপলক্ষে জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় অবস্থিত বৈষ্ণোদেবী মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। এই সময়ে ২৬ লক্ষেরও বেশি ভক্ত মন্দিরে দর্শন করেছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার মন্দির বোর্ডের এক
নবরাত্রিতে বৈষ্ণোদেবী মন্দিরে ভক্তের ঢল, ২৬ লক্ষের বেশি দর্শনার্থী


জম্মু, ২৬ মার্চ (হি.স.) : চৈত্র নবরাত্রি উপলক্ষে জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় অবস্থিত বৈষ্ণোদেবী মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। এই সময়ে ২৬ লক্ষেরও বেশি ভক্ত মন্দিরে দর্শন করেছেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার মন্দির বোর্ডের এক শীর্ষ আধিকারিক জানান, ২৫ মার্চ পর্যন্ত মোট ২,৬৯,৭১৬ জন তীর্থযাত্রী দর্শন করেছেন। প্রতিদিনই হাজার হাজার ভক্ত ‘জয় মাতা দি’ ধ্বনি তুলে পায়ে হেঁটে পাহাড়ি পথ পেরিয়ে মন্দিরে পৌঁছচ্ছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ১৯ মার্চ নবরাত্রির প্রথম দিনে ৩১,৮১৫ জন, ২০ মার্চ ৩৪,৮০৫ জন, ২১ মার্চ ৪১,০৭৮ জন, ২২ মার্চ ৪৩,৪৮২ জন, ২৩ মার্চ ৪৫,৪৭৮ জন, ২৪ মার্চ ৩৮,১৫৮ জন এবং ২৫ মার্চ ৩৪,৯০০ জন দর্শনার্থী মন্দিরে আসেন। ভিড় নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে দু’বার তীর্থযাত্রীদের নিবন্ধন বন্ধ রাখা হয়েছিল।

নবরাত্রি উপলক্ষে মন্দির চত্বর ও যাত্রাপথ আলো ও ফুলের সাজে সজ্জিত হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কাটরা বেস ক্যাম্প থেকে মন্দির পর্যন্ত বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ১৩ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, যোগাযোগ ও সমন্বয় বাড়াতে এবার ওয়্যারলেস ব্যবস্থা চালু করা হয়েছে। পুলিশ, সিআরপিএফ ও অন্যান্য বাহিনী মিলিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে। নবরাত্রির এই পবিত্র সময়ে মন্দিরে বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার অনুষ্ঠান ভক্তদের মধ্যে বিশেষ আধ্যাত্মিক আবহ তৈরি করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande