বাঘাযতীনে বন্ধুর আবাসনে খুন যুবক, তদন্তে পুলিশ
কলকাতা, ২৬ মার্চ (হি.স.): কলকাতার বাঘাযতীনে বন্ধুর আবাসনে খুন হলেন এক যুবক। মৃতের নাম - রাহুল দে (৩৫)। বুধবার রাতে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাটে গিয়েছিলেন রাহুল। তাঁকে ফ্ল্যাটে ডেকেছিলেন বন্ধু জিৎ মুখোপাধ্যায়। রাত সাড়ে ১২টা নাগাদ
হাওড়া দুষ্কৃতীদের গুলিতে খুন প্রোমোটার


কলকাতা, ২৬ মার্চ (হি.স.): কলকাতার বাঘাযতীনে বন্ধুর আবাসনে খুন হলেন এক যুবক। মৃতের নাম - রাহুল দে (৩৫)। বুধবার রাতে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাটে গিয়েছিলেন রাহুল। তাঁকে ফ্ল্যাটে ডেকেছিলেন বন্ধু জিৎ মুখোপাধ্যায়। রাত সাড়ে ১২টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী ফ্ল্যাটে ঢোকে বলে দাবি করেছে জিতের পরিবার। তার পরই তারা গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাহুলের। গুলিতে জখম হয়েছেন জিৎও।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মধ্যরাতে বাঘাযতীন পূর্ব ফুলবাগান এলাকায় একটি চার তলা আবাসনের ছাদ থেকে গুলির শব্দ পান তাঁরা। তার পরেই খবর দেওয়া হয় পাটুলি থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের হোমিসাইড শাখাও। কী ভাবে দুষ্কৃতীরা ফ্ল্যাটে ঢুকে গুলি চালিয়ে বেরিয়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande