ভোটার সচেতনতায় অভিনব উদ্যোগ কমিশনের, কলকাতা ও হাওড়ায় ট্রাম-সাইকেল র্যালির আয়োজন
​কলকাতা, ২৬ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে অভিনব প্রচার কর্মসূচি গ্রহণ করল নির্বাচন কমিশন। শুক্রবার কলকাতা ও হাওড়া—উভয় জেলাতেই ট্রাম এবং সাইকেলের মাধ্যমে এই সচেতনতা অভিযান চালানো হবে। মুখ্য নির্বাচন আধ
নির্বাচন কমিশনের উদ্যোগে প্রচার অভিযানের


​কলকাতা, ২৬ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে অভিনব প্রচার কর্মসূচি গ্রহণ করল নির্বাচন কমিশন। শুক্রবার কলকাতা ও হাওড়া—উভয় জেলাতেই ট্রাম এবং সাইকেলের মাধ্যমে এই সচেতনতা অভিযান চালানো হবে। মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) দফতর থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়েছে।​কমিশন সূত্রে খবর, শুক্রবার সকাল ৭টায় হাওড়া ব্রিজ চেক পোস্ট থেকে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। এই র‍্যালিটি রবীন্দ্র সেতুর মুখ থেকে শুরু হয়ে রামকৃষ্ণপুর ফেরি ঘাট পর্যন্ত যাবে। সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটদানের গুরুত্ব বোঝাতে এই সাইকেল সফরের পরিকল্পনা করা হয়েছে।​সাইকেল র‍্যালির পাশাপাশি তিলোত্তমার ঐতিহ্যবাহী ট্রামকেও প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার সকাল ১০টায় এই বিশেষ ট্রাম অভিযানের সূচনা করা হবে। ট্রামগাড়ির গায়ে নির্বাচনী প্রচার এবং ভোটারদের সচেতনতামূলক নানা বার্তা প্রদর্শিত হবে। সর্বস্তরের মানুষকে ভোটদানে উৎসাহিত করতেই কমিশনের এই জোড়া কর্মসূচি

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande