অসম বিস নির্বাচন : সম্পন্ন মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়া, নির্বাচনী ময়দানে ৭২২ প্রার্থী
গুয়াহাটি, ২৬ মাৰ্চ (হি.স.) : অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এর আজ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। শেষ দিন অসমের ৬৭ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। উল্লেখ্য, মোট ৮১৫ জন প্রার্থী ১২৬টি নির্বাচনী কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল
অসম বিধানসভা নির্বাচন_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ২৬ মাৰ্চ (হি.স.) : অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এর আজ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। শেষ দিন অসমের ৬৭ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

উল্লেখ্য, মোট ৮১৫ জন প্রার্থী ১২৬টি নির্বাচনী কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ের পর ৭৮৯ জন প্রার্থীকে অসম বিধানসভার সাধারণ নির্বাচন ২০২৬-এ লড়াই করার জন্য যোগ্য ঘোষণা করা হয়েছিল।

বৈধভাবে মনোনীত ৭৮৯ জন প্রার্থীর মধ্যে আজ মোট ৬৭ জন তাঁদের মনোনয়ো প্রত্যাহার করেছেন। ফলে এখন নির্বাচনী ময়দানে মোট ৭২২ জন প্রার্থী অবশিষ্ট রয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande