বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচারের সময় হামলার অভিযোগ
দক্ষিণ ২৪ পরগনা, ২৬ মার্চ (হি.স.): বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী বাজার এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী বিকাশ সরদারের ওপর হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একদল
বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচারের সময় হামলার অভিযোগ


দক্ষিণ ২৪ পরগনা, ২৬ মার্চ (হি.স.): বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী বাজার এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী বিকাশ সরদারের ওপর হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একদল দুষ্কৃতী মিছিলে ঢুকে পড়ে এবং অন্তত দুটি মোটরবাইক ভাঙচুর করে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে এবং পুলিশ নিষ্ক্রিয় ছিল। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande