(আপডেট) সোনাখালিতে বিজেপির মিছিলে হামলার অভিযোগ, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে
দক্ষিণ ২৪ পরগনা, ২৬ মার্চ (হি. স.): দক্ষিণ ২৪ পরগনার সোনাখালি এলাকায় বিজেপির একটি মিছিলকে ঘিরে বৃহস্পতিবার তুমুল উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটল। অভিযোগ, মিছিল চলাকালীন আচমকাই দুষ্কৃতীরা হামলা চালায়। এর জেরে এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষ
সংঘর্ষ


দক্ষিণ ২৪ পরগনা, ২৬ মার্চ (হি. স.): দক্ষিণ ২৪ পরগনার সোনাখালি এলাকায় বিজেপির একটি মিছিলকে ঘিরে বৃহস্পতিবার তুমুল উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটল। অভিযোগ, মিছিল চলাকালীন আচমকাই দুষ্কৃতীরা হামলা চালায়। এর জেরে এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।বিজেপির অভিযোগ, শাসকদল তৃণমূল কংগ্রেস সমর্থিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, বিজেপিই রাজনৈতিক ফায়দা তোলার জন্য অশান্তির পরিবেশ তৈরি করছে।ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জওয়ানরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তাদের সঙ্গেও বচসা বাঁধে। পরে বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ সরদার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও এলাকায় আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোটের আগে এই ঘটনায় রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande