যাত্রীবোঝাই বাসে আগুন, লাফিয়ে নেমে প্রাণ বাঁচালেন যাত্রীরা
রায়বেরেলি, ২৬ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের রায়বেরেলিতে যাত্রীবোঝাই একটি বাসে আচমকা আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসটি। তবে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। বাসে থাকা সকল যাত্রী লাফিয়ে নেমে প্রাণে ব
যাত্রীবোঝাই বাসে আগুন, লাফিয়ে নেমে প্রাণ বাঁচালেন যাত্রীরা


রায়বেরেলি, ২৬ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের রায়বেরেলিতে যাত্রীবোঝাই একটি বাসে আচমকা আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসটি। তবে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। বাসে থাকা সকল যাত্রী লাফিয়ে নেমে প্রাণে বাঁচেন।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়বেরেলি-প্রতাপগড় সড়কে বুধবার গভীর রাতে একটি বেসরকারি বাস রায়বেরেলি থেকে সালোনের উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে প্রায় ২৮ জন যাত্রী ছিলেন। রায়পুর মাহেরি গ্রামের কাছে হঠাৎ বাসে আগুন ধরে যায় এবং দ্রুত তা ভয়াবহ আকার নেয়। আগুন লাগতেই বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝে সকলে দ্রুত নেমে আসেন এবং প্রাণে রক্ষা পান। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের জেরেই আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনায় কেউ হতাহত হননি। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande