বিলাসপুরের খামারে বার্ড ফ্লু, বেশ কিছু এলাকায় নিষিদ্ধ মুরগি ও ডিম বিক্রি
বিলাসপুর, ২৬ মার্চ (হি.স.): বার্ড ফ্লু দেখা দিয়েছে ছত্তিশগড়ের বিলাসপুর জেলার একটি খামারে। ছয় হাজারের বেশি মুরগি ছিল সেখানে। রোগ ছড়িয়ে পড়ায় প্রায় সাড়ে ৫ হাজার মুরগি মারা যায়। রোগের প্রকোপ কমাতে কর্তৃপক্ষ ২২ হাজারের বেশি হাঁস ও মুরগি মেরে ফেলেছেন
বিলাসপুরের খামারে বার্ড ফ্লু, বেশ কিছু এলাকায় নিষিদ্ধ মুরগি ও ডিম বিক্রি


বিলাসপুর, ২৬ মার্চ (হি.স.): বার্ড ফ্লু দেখা দিয়েছে ছত্তিশগড়ের বিলাসপুর জেলার একটি খামারে। ছয় হাজারের বেশি মুরগি ছিল সেখানে। রোগ ছড়িয়ে পড়ায় প্রায় সাড়ে ৫ হাজার মুরগি মারা যায়। রোগের প্রকোপ কমাতে কর্তৃপক্ষ ২২ হাজারের বেশি হাঁস ও মুরগি মেরে ফেলেছেন বলে জানা গিয়েছে। সংক্রমণ ছড়ানো আটকাতে ২৫ হাজার ৮৯৬টি ডিম এবং প্রায় ৭৯ কুইন্টাল পোল্ট্রির খাবার বৈজ্ঞানিক ভাবে ধ্বংস করা হয়েছে বলেও বৃহস্পতিবার জানিয়েছেন ওই খামার কর্তৃপক্ষ। মৃত পাখিগুলির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সেখান থেকে বার্ড ফ্লু-র উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

বিলাসপুরের জেলা শাসক সঞ্জয় আগরওয়াল বলেন, একটি খামারে প্রায় সাড়ে ৫ হাজার মুরগি মারা গিয়েছে। সেখানে পরীক্ষা করে দেখা হয়। পরীক্ষার পরই বার্ড ফ্লু-এর বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া গেছে। এরপর নির্ধারিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। খামারের ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মুরগি ও ডিম বিক্রি নিষিদ্ধ করা হয়েছে বলেও তিনি জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande