
বিরাটি, ২৬ মার্চ (হি. স.): জোরকদমে প্রচারে নেমেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে উত্তর দমদম পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের নিমতা পাঠানপুর মাছ বাজারে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন দমদম উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। বাজারে ঢুকেই হাসিমুখে হাত জোড় করে ভোটারদের সমর্থন চান তিনি।এম বি রোড ধরে প্রচারের সময় ছোট ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ—সকলের মধ্যেই উৎসাহ দেখা যায়। কেউ ফুল ছড়িয়ে, কেউ মালা পরিয়ে প্রার্থীকে স্বাগত জানান। বয়স্ক মহিলাদের সঙ্গে আলাপচারিতা করেন চন্দ্রিমা।প্রচার শেষে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মাছে-ভাতে বাঙালি আবার বাংলাকেই জেতাবে।” তিনি মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর প্রসঙ্গ উল্লেখ করেন। তাঁর দাবি, অর্থনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও রাজ্য উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়