এলপিজি গ্যাসের অভাব, জম্মুর বাহু ফোর্ট মন্দিরে খাদ্যতালিকায় পরিবর্তন
জম্মু, ২৬ মার্চ (হি.স.): এলপিজি গ্যাস সিলিন্ডারের ঘাটতির পরিপ্রেক্ষিতে জম্মুর বাহু ফোর্ট মন্দিরে (বাওয়ে ওয়ালি মাতা মন্দির) আয়োজিত ''লঙ্গর''-এর আয়োজকরা খাদ্যতালিকায় পরিবর্তন এনেছেন ও খাবারের সংখ্যা কমিয়ে দিয়েছেন। লঙ্গরের আয়োজক অবতার কৃষ্ণ ব
এলপিজি গ্যাসের অভাব, জম্মুর বাহু ফোর্ট মন্দিরে মেনুতে পরিবর্তন


জম্মু, ২৬ মার্চ (হি.স.): এলপিজি গ্যাস সিলিন্ডারের ঘাটতির পরিপ্রেক্ষিতে জম্মুর বাহু ফোর্ট মন্দিরে (বাওয়ে ওয়ালি মাতা মন্দির) আয়োজিত 'লঙ্গর'-এর আয়োজকরা খাদ্যতালিকায় পরিবর্তন এনেছেন ও খাবারের সংখ্যা কমিয়ে দিয়েছেন। লঙ্গরের আয়োজক অবতার কৃষ্ণ বলেন, আমরা ২০০৮ সাল থেকে একটানা খাবারের আয়োজন করে আসছি। আমরা পুরো ৯ দিন ধরে ভান্ডারা আয়োজন করতাম। তবে, এই বছর রান্নার গ্যাস নিয়ে আমরা কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছি, কারণ বাজারে গ্যাস সংগ্রহ করতে বেশ অসুবিধা হচ্ছে। আমরা মাত্র তিনটি পদ দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। আগে আমাদের প্রায় আট অথবা নয়টি সিলিন্ডারের প্রয়োজন হতো। এবার আমাদের কাছে মাত্র চারটি সিলিন্ডার রয়েছে। রাঁধুনি পবন সিং বলেন, আগে আমরা ১০০০ জনের জন্য 'লঙ্গর'-এর আয়োজন করতাম; এবার ৬০০ জনের জন্য করেছি। আগে আমরা ৮-৯টা সিলিন্ডার পেতাম, কিন্তু এবার কম সিলিন্ডার পেয়েছি এবং ২-৩টা পদও কমিয়ে দিয়েছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande