তলোয়ার নিয়ে রামনবমীর মিছিলে আপত্তি পুলিশের, উত্তেজনা নিউ টাউনে
কলকাতা, ২৬ মার্চ (হি.স.): নিউ টাউনে রামনবমীর মিছিল শুরুই আগেই উত্তেজনা। বৃহস্পতিবার শোভাযাত্রায় অস্ত্র নিয়ে আসার অভিযোগ উঠেছে। শোভাযাত্রা আটকে দেয় পুলিশ। পুলিশ জানায়, এ ভাবে অস্ত্র নিয়ে শোভাযাত্রায় বেরোনোর অনুমতি দেওয়া যাবে না। তার পরেই অশান্
তলোয়ার নিয়ে রামনবমীর মিছিলে আপত্তি পুলিশের, উত্তেজনা নিউ টাউনে


কলকাতা, ২৬ মার্চ (হি.স.): নিউ টাউনে রামনবমীর মিছিল শুরুই আগেই উত্তেজনা। বৃহস্পতিবার শোভাযাত্রায় অস্ত্র নিয়ে আসার অভিযোগ উঠেছে। শোভাযাত্রা আটকে দেয় পুলিশ। পুলিশ জানায়, এ ভাবে অস্ত্র নিয়ে শোভাযাত্রায় বেরোনোর অনুমতি দেওয়া যাবে না। তার পরেই অশান্তি ছড়ায়।

রাজারহাট নিউ টাউন কেন্দ্রের বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়া বলেন, রাম নবমী উপলক্ষে শস্ত্র পুজো (অস্ত্রের আরাধনা) করা হয়। আমরা আমাদের র্যালিতে কখনও কোনও অস্ত্র প্রদর্শন করিনি। পুজোর পূজার জন্য মন্দিরে একটি তলোয়ার নিয়ে যাওয়া হয়েছিল, আর একজন পুলিশ অফিসার এখানে এত বড় কাণ্ড ঘটিয়েছেন। এটা খুবই অন্যায়। শুধু কাউকে খুশি করার জন্য এসব করা যায় না। রাজ্যে পরিবর্তনের ঢেউ আসছে।

নিউ টাউনের রামমন্দির থেকে রামনবমীর যে শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল, সেখানে তলোয়ার আনা হয়েছিল বলে অভিযোগ। নিউ টাউন ও বিধাননগর পুলিশের একটি যৌথ দল সেটিকে আটকে দেয়। পুলিশ জানায়, এ ভাবে অস্ত্র নিয়ে জমায়েতের অনুমতি দেওয়া যাবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande