খড়গপুরে প্রচার দিলীপ ঘোষের
পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ (হি. স.): বৃহস্পতিবার খড়গপুরে প্রচার করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রচারে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার-কে নিশানা করে বলেন, আগে রামনবমীর আখড়া বন্ধ করার চেষ্টা করা হলেও এখন ভোটের জন্য ধর্মীয় আবেগকে ব্যবহ
দিলীপ ঘোষ


পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ (হি. স.): বৃহস্পতিবার খড়গপুরে প্রচার করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রচারে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার-কে নিশানা করে বলেন, আগে রামনবমীর আখড়া বন্ধ করার চেষ্টা করা হলেও এখন ভোটের জন্য ধর্মীয় আবেগকে ব্যবহার করা হচ্ছে। তিনি দাবি করেন, রামনবমীর সময় বিজেপি কর্মীরাই আখড়ার পাশে দাঁড়িয়েছিল এবং র‍্যালি বের করেছিল।দিলীপ ঘোষ আরও বলেন, এলাকায় গুন্ডা ও মাফিয়াদের বিরুদ্ধে তিনি আগেও লড়াই করেছেন এবং ভবিষ্যতেও করবেন। তাঁর কথায়, বিজেপি ক্ষমতায় এলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বদলে যাবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande