মুসলমানদের প্রতি সুবিচার করেননি মমতা, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের
খড়গপুর, ২৬ মার্চ (হি.স.): মুসলমানদের প্রতি সুবিচার করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারের সময় খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, ওয়াইসি হোক অথবা হুমায়ন, য
আর জি করের ঘটনায় মমতাকে তোপ দিলীপ ঘোষের


খড়গপুর, ২৬ মার্চ (হি.স.): মুসলমানদের প্রতি সুবিচার করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারের সময় খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, ওয়াইসি হোক অথবা হুমায়ন, যে দলগুলি মুসলমানদের পক্ষে কথা বলে, তাঁরাও বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের প্রতি সুবিচার করেননি।

দিলীপ ঘোষ আরও বলেন, পশ্চিমবঙ্গের মুসলমানরা কেন দরিদ্র, পিছিয়ে এর জন্য মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। মুসলমানদেরও ভাবা উচিত তাঁরা আর কতদিন তাঁদের ভোট দিয়ে যাবে। আমরাও মুসলমানদের সঙ্গে আছি, আমরাও চাই তাঁদের উন্নয়ন হোক।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande