ফতেহাবাদে মাদক–সহ গ্রেফতার এক যুবক
ফতেহাবাদ, ২৬ মার্চ (হি.স.) : হরিয়ানায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। রাতিয়া বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ মাদক–সহ এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম জগমেল সিং, তিনি রাতিয়ার রামবাগ কলোন
ফতেহাবাদে মাদক–সহ গ্রেফতার এক যুবক


ফতেহাবাদ, ২৬ মার্চ (হি.স.) : হরিয়ানায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। রাতিয়া বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ মাদক–সহ এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম জগমেল সিং, তিনি রাতিয়ার রামবাগ কলোনির বাসিন্দা। পুলিশ খবর পায় যে রাতিয়া বাসস্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানে মাদকের ব্যবসা চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে সন্দেহভাজনকে গ্রেফতার করে। তল্লাশির সময় পুলিশ তার কাছ থেকে মাদক পদার্থ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশ মাদকের বিরুদ্ধে ক্রমাগত অভিযান চালাচ্ছে। অভিযুক্ত কোথা থেকে এই মাদক সংগ্রহ করেছে এবং এই মাদক চক্রে আর কারা জড়িত, পুলিশ তদন্ত করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande