পূর্ব রেলওয়ের পরিচ্ছন্নতা অভিযানে তিন মাসে ৪ হাজার মেট্রিক টনের বেশি বর্জ্য অপসারণ
কলকাতা, ২৬ মার্চ (হি. স.): পরিচ্ছন্ন রেল পরিষেবা নিশ্চিত করতে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে গত তিন মাসে ৪৩২৩.৭৮ মেট্রিক টনেরও বেশি বর্জ্য অপসারণ করল পূর্ব রেলওয়ে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব রেলের বিভিন্ন বিভা
রেল পরিচ্ছন্নতা


কলকাতা, ২৬ মার্চ (হি. স.): পরিচ্ছন্ন রেল পরিষেবা নিশ্চিত করতে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে গত তিন মাসে ৪৩২৩.৭৮ মেট্রিক টনেরও বেশি বর্জ্য অপসারণ করল পূর্ব রেলওয়ে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব রেলের বিভিন্ন বিভাগ ও ওয়ার্কশপ মিলিতভাবে এই পরিচ্ছন্নতা অভিযান চালায়। বৃহস্পতিবার পূর্ব রেলের পক্ষ থেকে একথা জানানো হয়।রেল সূত্রে জানা গিয়েছে, ব্যস্ত স্টেশন এলাকা, রেললাইন, কোচ এবং বিভিন্ন ওয়ার্কশপ এলাকায় জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্য পরিষ্কার করা হয়েছে। বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, হাওড়া বিভাগ ৩৭৭.৪০ মেট্রিক টন এবং শিয়ালদহ বিভাগ ৩১৭.০০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে। এছাড়া আসানসোল বিভাগ ১১০.০০ মেট্রিক টন এবং মালদা বিভাগ ১০২.০০ মেট্রিক টন বর্জ্য পরিষ্কার করেছে।ওয়ার্কশপগুলির মধ্যে লিলুয়া ওয়ার্কশপ ১১৮৫.৬৫ মেট্রিক টন, কাঁচরাপাড়া ওয়ার্কশপ ১৬৮২.২৯ মেট্রিক টন এবং জামালপুর ওয়ার্কশপ ৫৪৯.৪৪ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে। সব মিলিয়ে মোট ৪৩২৩.৭৮ মেট্রিক টন বর্জ্য সরানো হয়েছে।পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর যাত্রীদের রেল চত্বর পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, রেল পরিষ্কার রাখা নাগরিক দায়িত্বের পাশাপাশি আইনগত বাধ্যবাধকতাও বটে। রেলওয়ে আইন অনুযায়ী রেল চত্বরে নোংরা করলে জরিমানা বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande