শ্রীরামপুরে প্রচার চাঁপদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইয়ের
হুগলি, ২৬ মার্চ (হি. স.) : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জোরদার প্রচারে নামলেন চাঁপদানি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁই। বৃহস্পতিবার সকাল থেকেই শ্রীরামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ড ও সংলগ্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। বাড়ি বাড়ি গিয়
ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী


হুগলি, ২৬ মার্চ (হি. স.) : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জোরদার প্রচারে নামলেন চাঁপদানি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁই। বৃহস্পতিবার সকাল থেকেই শ্রীরামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ড ও সংলগ্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং গত ১৫ বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। প্রচারে অরিন্দম গুঁই এর সঙ্গে দলীয় পতাকা ও ফেস্টুন নিয়ে স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা পা মেলান।

প্রচারের ফাঁকে অরিন্দম গুঁই বলেন, মা - মাটি - মানুষের সরকার গত এক দশকেরও বেশি সময় ধরে রাজ্যের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে চলেছে। জন্ম থেকে মৃত্যু - প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল থেকে শুরু করে শিল্প - সব ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি ও সিপিএম মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং বিভাজনের রাজনীতি করছে। তাঁর দাবি, - বাংলার মানুষ এই অপপ্রচার মানবে না। উন্নয়নের নিরিখেই মানুষ আবারও তৃণমূলকেই সমর্থন করবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande