
ঝাড়গ্রাম, ২৬ মার্চ (হি.স.): খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে গৃহস্থের উঠোনে থাকা কাঁঠাল গাছ থেকে এঁচোড় খেল রামলাল নামের এক দাঁতাল হাতি। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের কুসুমডাঙা গ্রামে রামলালের এঁচোড় পেড়ে খাওয়া দেখতে ভিড় জমে যায় গ্রামবাসীদের।
গ্রামে ঢুকে খাবারের সন্ধান করছিল রামলাল। খবর খুঁজতে খুঁজতে সে ঢুকে পড়ে কুসুমডাঙা গ্রামে। গৃহস্থের উঠোনে থাকা কাঁঠাল গাছ থেকে এঁচোড় পেড়ে সে খেয়ে নেয়। এরইমধ্যে খবর পৌঁছে যায় বন দফতরের কাছে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা কুসুমডাঙা গ্রামে এসে পৌঁছয় এবং রামলালকে জঙ্গলে ফেরত পাঠায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ