
বারমের, ২৬ মার্চ (হি.স.): রাজস্থানের বারমের জেলার একটি পোশাকের বিপণিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। বুধবার রাতে জেলার সেদওয়া মহকুমার জাম্বেশ্বর মন্দিরের কাছে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় বিপুল ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় শ্রীরাম ফ্যাশন নামে একটি পোশাকের বিপণি থেকে। আগুন আশেপাশের দোকান গুলিতেও দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল ক্ষতি হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন