
নয়া দিল্লি , ২৬ মার্চ (হি.স.): ১৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৫-২৬ মরসুম শুরু হয়েছে । শিরোপার জন্য লড়ছে ১৪ টি দল। বর্তমান চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (আইএসএল) মরসুমের শুরুটা দারুণভাবে করলেও, শেষ দুই ম্যাচে একটি ড্র ও একটি পরাজয়ের ফলে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে।
মোহনবাগান ১-০ গোলে হেরেছে মুম্বই সিটি এফসি কাছে। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মুম্বই সিটি। সংক্ষিপ্ত মরসুমের কারণে প্লে-অফ বাতিল করা হয়েছে এবং লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। আর এবার লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সর্বনিম্ন স্থানে থাকা দলটি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) থেকে অবনমিত হবে।
আইএসএল পয়েন্ট টেবিল:
১)মুম্বই সিটি এফসি:
৬ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট
২)মোহনবাগান সুপার জায়ান্ট:
৬ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট
৩)জামশেদপুর এফসি:
৬ম্যাচ থেকে ১৩ পয়েন্ট
৪)ইস্ট বেঙ্গল এফসি:
৬ম্যাচ থেকে ১১পয়েন্ট
৫)বেঙ্গালুরু এফসি:
৬ ম্যাচ থেকে ১১ পয়েন্ট
৬)এফসি গোয়া:
৬ম্যাচ থেকে ১০ পয়েন্ট
৭)পঞ্জাব এফসি:
৫ ম্যাচ থেকে ৮ পয়েন্ট
৮)উত্তর-পূর্ব ইউনাইটেড: ৬ম্যাচ থেকে ৬ পয়েন্ট
৯)ওড়িশা এফসি:
৪ ম্যাচ থেকে ৫ পয়েন্ট
১০)চেন্নাইয়িন এফসি:
৫ ম্যাচ থেকে ৫ পয়েন্ট
১১)ইন্টার কাশী:
৬ ম্যাচ থেকে ৫ পয়েন্ট
১২)স্পোর্টিং ক্লাব দিল্লি:
৫ ম্যাচ থেকে ২ পয়েন্ট
১৩)কেরল ব্লাস্টার্স:
৬ ম্যাচ থেকে ১ পয়েন্ট
১৪)মোহামেডান:
৫ ম্যাচ থেকে ০ পয়েন্ট
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি