
কলকাতা, ২৬ মার্চ (হি.স.) : প্রথম দুই সংস্করণের সাফল্যের পর বহু প্রতীক্ষিত সিএবি মহিলা ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ - এর তৃতীয় সংস্করণের সূচনা হল বৃহস্পতিবার। শহরের দুটি মাঠে চারটি উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় এবারের আসর।উল্লেখ্য, ২০২৪ সালে উদ্বোধনী সংস্করণে অংশগ্রহণ করে ১০টি ক্লাব। পরের বছর ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে হয় ২০। বাংলায় মহিলা ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনা এবং আরও বেশি সংখ্যক মেয়েদের সুযোগ করে দিতে এবছর তৃতীয় সংস্করণে অংশগ্রহণ করেছে মোট ৪০টি ক্লাব।
বৃহস্পতিবার শুরু হয় কোয়ালিফাইং পর্ব - (টি-২০ ফরম্যাট)। এতে অংশগ্রহণ করছে ২৬টি দল। সেখান থেকেই শীর্ষ দুটি দল মূল পর্বে উত্তীর্ণ হবে।
এদিনের ম্যাচের ফলাফল:
ওয়াই.এম.সি.এ. (কল. ব্রা.) ২০ ওভারে ১৫৮/৫ বনাম স্টার স্পোর্টিং ক্লাব ২০ ওভারে ৮৬/৮। ওয়াই.এম.সি.এ. (কল. ব্রা.) ৭২ রানে জয়ী। নেহা শ’ ৫৮ (৪৮)।
ক্যালকাটা ক্রিকেট ক্লাব ১৯ ওভারে ১২৮/৩ বনাম ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব ১৮ ওভারে ৭০ অলআউট। ক্যালকাটা ক্রিকেট ক্লাব ৫৮ রানে জয়ী। সৃঞ্জা ভট্টাচার্য ৩৫ (৩০)।
বার্নপুর ক্রিকেট ক্লাব ১৭ ওভারে ৫১ অলআউট বনাম কাশিপুর ক্লাব ৪.৪ ওভারে ৫৫/১। কাশিপুর ক্লাব ৯ উইকেটে জয়ী। শ্রেয়া সরকার ৩-১।
অ্যামেচার ক্রিকেট ক্লাব ২০ ওভারে ১২০/৫ বনাম উত্তরপল্লী মিলন সংঘ ১৬ ওভারে ১২১/৪। উত্তরপল্লী মিলন সংঘ ৬ উইকেটে জয়ী। রিতা হাঁসদা ১৯* (১৮) ও ৩-২৫।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত