বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৬-২৭ সূচী: অস্ট্রেলিয়ার ভারত সফর—ম্যাচ, তারিখ ও ভেন্যুর তালিকা
মুম্বই, ২৬ মার্চ (হি.স.): বৃহস্পতিবার প্রকাশিত হল বিসিসিআই-এর আন্তর্জাতিক হোম সিজনের সূচী । ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ২০২৬-২৭ বর্ডার-গাভাস্কার ট্রফি আগামী বছর ২১ জানুয়ারি নাগপুরে শুরু হবে। দ্বিতীয় টেস্টটি ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি চেন্নাই
বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৬-২৭ সূচি: অস্ট্রেলিয়ার ভারত সফর—ম্যাচ, তারিখ ও ভেন্যুর তালিকা


মুম্বই, ২৬ মার্চ (হি.স.): বৃহস্পতিবার প্রকাশিত হল বিসিসিআই-এর আন্তর্জাতিক হোম সিজনের সূচী । ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ২০২৬-২৭ বর্ডার-গাভাস্কার ট্রফি আগামী বছর ২১ জানুয়ারি নাগপুরে শুরু হবে।

দ্বিতীয় টেস্টটি ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি চেন্নাইতে অনুষ্ঠিত হবে। তৃতীয় টেস্টটি ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। রাঁচিতে চতুর্থ টেস্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি এবং এরপর ২৭ ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদে হবে সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট ম্যাচ।

সবশেষ ২০২২-২৩ সালে ভারতে বর্ডার-গাভাস্কার ট্রফি অনুষ্ঠিত হয়েছিল, ভারত ২-১ ব্যবধানে সিরিজটি জিতেছিল।

অস্ট্রেলিয়ার আগে ভারত সাদা বলের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে আতিথ্য দেবে।

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৬-২৭ সময়সূচী:

**প্রথম টেস্ট - ২১ জানুয়ারি: নাগপুর - ভারতীয় সময় সকাল ৯:৩০মিনিট।

**দ্বিতীয় টেস্ট - ২৯ জানুয়ারি: চেন্নাই - ভারতীয় সময় সকাল ৯:৩০ মিনিট।

**তৃতীয় টেস্ট - ১১ ফেব্রুয়ারি: গুয়াহাটি - ভারতীয় সময় সকাল ৯:৩০ মিনিট।

**চতুর্থ টেস্ট - ১৯ ফেব্রুয়ারি: রাঁচি - ভারতীয় সময় সকাল ৯:৩০ মিনিট।

**পঞ্চম টেস্ট - ২৭ ফেব্রুয়ারি: আহমেদাবাদ - ভারতীয় সময় সকাল ৯:৩০ মিনিট।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande