
কোডারমা, ২৬ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের কোডারমা জেলায় ফের হাতির হানা। বুধবার রাতে মরিয়মপুরের কাছে একটি হাতি এক মহিলা ও এক পুরুষকে পদপিষ্ট করে করে। দুজনেরই মৃত্যু হয়।
বৃহস্পতিবার বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, নিহতদের নাম মুনিয়া বিরহোরিন (৫৫) ও বালেশ্বর সোরেন (৪০)। বুধবার রাতে ওই হাতি প্রথমে এক মহিলাকে পদপিষ্ট করে। তারপর হাতিটা বোনাকালী মহিলা কলেজের দিকে যায়। সেখানে আরেকজনকে পদদলিত করে হত্যা করে। সেখান থেকে হাতিটি ফরেস্ট গেস্ট হাউসের দিকে ছুটে যায় এবং সীমানা প্রাচীরের প্রধান দরজাটি ভেঙে ফেলে। ঘটনার খবর পেয়ে বন দফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও হাতিগুলোকে তাড়াতে ব্যর্থ হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তিনটি হাতি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, হাতিগুলোকে তাড়ানোর জন্য বন দফতরের দলের কাছে পর্যাপ্ত ব্যবস্থা নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন