মহিলাকে হেনস্থা, গয়না খোয়া যাওয়ার অভিযোগ; মামলা রুজু এক ব্যক্তির বিরুদ্ধে
শিমলা, ২৬ মার্চ (হি.স.) : শিমলা জেলার কুমারসাইন এলাকার রাভেগ গ্রামে এক মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পাশাপাশি ওই মহিলার গয়না নিখোঁজ হওয়ার অভিযোগও সামনে এসেছে। রাভেগ গ্রামের বাসিন্দা ৫৭ বছর বয়সী ঊষা দেবী কুমারসাইন থানায় অভি
নারী নির্যাতনের পর গয়না নিখোঁজ,অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর


শিমলা, ২৬ মার্চ (হি.স.) : শিমলা জেলার কুমারসাইন এলাকার রাভেগ গ্রামে এক মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পাশাপাশি ওই মহিলার গয়না নিখোঁজ হওয়ার অভিযোগও সামনে এসেছে। রাভেগ গ্রামের বাসিন্দা ৫৭ বছর বয়সী ঊষা দেবী কুমারসাইন থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন, তিনি যে গ্রামে থাকেন, সেই একই গ্রামের বাসিন্দা রামানন্দ তাঁর ওপর শারীরিক নির্যাতন করেন। মহিলার অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার সময় তাঁর সোনার কানের দুল এবং নাকছাবি নিখোঁজ হয়ে যায়। পাশাপাশি, অভিযুক্ত তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে , ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি, ঘটনার সময় ঘটনাস্থলে আর কারা উপস্থিত ছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande