মধ্যপ্রদেশে আবার আবহাওয়ার পরিবর্তন, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জারি সতর্কতা
ভোপাল, ২৬ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশে আবহাওয়ার আবার পরিবর্তন হতে চলেছে। তৃতীয় দফায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ–সহ ঝড় দেখা যাবে রাজ্যের বেশ কিছু এলাকায়। একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকে ২৯ মার্চ পর্যন্ত অনেক এলাকায় বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে য
মধ্যপ্রদেশে ২৭ মার্চ থাকে ২৯ মার্চ পর্যন্ত বজ্রঝড়ের সতর্কতা জারি


ভোপাল, ২৬ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশে আবহাওয়ার আবার পরিবর্তন হতে চলেছে। তৃতীয় দফায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ–সহ ঝড় দেখা যাবে রাজ্যের বেশ কিছু এলাকায়। একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকে ২৯ মার্চ পর্যন্ত অনেক এলাকায় বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার মধ্যপ্রদেশে গরম অব্যাহত থাকবে। বিশেষ করে এ দিন উজ্জয়িনী , ভোপাল, সাগর এবং নর্মদাপুরম বিভাগে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বুধবারও অনেক শহরে তাপপ্রবাহ অব্যাহত ছিল। পাঁচটি শহরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। প্রধান শহরগুলির মধ্যে উজ্জয়িনী ছিল সবচেয়ে উষ্ণতম, যেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। জব্বলপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, ইন্দোরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, ভোপালে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং গোয়ালিয়রে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মার্চ মাসে দুই দফায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হয়েছিল। যার মধ্যে একটি টানা চার দিন স্থায়ী ছিল। সেই সময়ে ৪৫টিরও বেশি জেলায় বৃষ্টিপাত হয় এবং ১৭টি জেলায় শিলাবৃষ্টি হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande