পাণ্ডবেশ্বরে নির্বাচনী প্রচার মমতার, মা-বোনেদের রুখে দাঁড়ানোর আহ্বান তৃণমূল নেত্রীর
পশ্চিম বর্ধমান, ২৬ মার্চ (হি.স.): পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে নির্বাচনী প্রচারে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন বিজেপিকে। পাণ্ডবেশ্বরে সভা থেকে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইকে কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই বলে অভিহিত
নন্দীগ্রাম থেকে মমতাকে কটাক্ষ সুকান্ত ও শমীকের


পশ্চিম বর্ধমান, ২৬ মার্চ (হি.স.): পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে নির্বাচনী প্রচারে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন বিজেপিকে। পাণ্ডবেশ্বরে সভা থেকে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইকে কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই বলে অভিহিত করলেন মমতা।

বিজেপির বিরুদ্ধে মা-বোনেদের রুখে দাঁড়ানোর আর্জি মমতার। মমতা বলেন, “বলছে লকডাউন করবে। লকডাউন করে সবাইকে আটকে রাখবে। নোটবন্দি করে সবাইকে লাইনে দাঁড় করিয়ে রেখেছিল।” ঘরের সামনে স্বাস্থ্য পরিষেবা দিতে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দেবে সরকার, এদিন তৃণমূলের নির্বাচনী প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন মমতা। তৃণমূল নেত্রী বলেন, যতই করো হামলা, জিতবে তৃণমূলই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande