রামনবমী ও অন্নপূর্ণা পুজোয় শান্তি বজায় রাখার আহ্বান মমতার
পশ্চিম বর্ধমান, ২৬ মার্চ (হি.স.): ভোট প্রচারে বেরিয়ে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে পৌঁছেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বিধানসভা কেন্দ্রের লাউদোহায় মঞ্চে উঠে প্রথমেই রামনবমীতে অশান্তি এড়ানোর বার্তা দেন তিনি। মমতা বলেন, রামনবম
রামনবমী ও অন্নপূর্ণা পুজোয় শান্তি বজায় রাখার আহ্বান মমতার


পশ্চিম বর্ধমান, ২৬ মার্চ (হি.স.): ভোট প্রচারে বেরিয়ে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে পৌঁছেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বিধানসভা কেন্দ্রের লাউদোহায় মঞ্চে উঠে প্রথমেই রামনবমীতে অশান্তি এড়ানোর বার্তা দেন তিনি। মমতা বলেন, রামনবমীর মিছিল আমরা সবাই করি। মিছিলে যেন কোনও অশান্তি না হয়। কারও সঙ্গে যেন সংঘাত না হয়। বিশেষ করে এলাকাগুলি দেখে রাখবেন। এর পরেই পুরনো দাঙ্গার প্রসঙ্গ তুলে তাঁর দাবি, কোনও অশান্তি যেন কেউ করতে না পারে, এটা এখনকার প্রশাসনে যারা আছেন দেখবেন। আমার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে সবাই জানেন। বিজেপি যা নয় তাই করছে। রামনবমী উপলক্ষে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অন্নপূর্ণা পুজোও শান্তিতে উদযাপনের বার্তা দিয়েছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande