রাম নবমী ও অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২৬ মার্চ (হি.স.): বৃহস্পতিবার রাম নবমী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এ দিন তিনি সমাজ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, রাম নবমীর এই শুভ লগ্নে সকলকে জানাই আন্তরিক শুভে
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৬ মার্চ (হি.স.): বৃহস্পতিবার রাম নবমী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এ দিন তিনি সমাজ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন।

তিনি লিখেছেন, রাম নবমীর এই শুভ লগ্নে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি কামনা করি, রাম নবমীর উদযাপন যেন শান্তিপূর্ণভাবে ও সর্বতোভাবে সফল হয়। আমি সকলের কাছে আহ্বান জানাই— শান্তি, সমৃদ্ধি এবং সকলের সার্বিক উন্নয়নের মূল্যবোধ আমরা যেন সর্বদা বজায় রাখি।

এছাড়াও তিনি অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সমাজ মাধ্যমে পৃথক একটি পোস্টে লেখেন,

তুমি দেবী পরাৎপরা সুখদাত্রী দুঃখহরা

অন্নপূর্ণা অন্নে কর পূর্ণ।।

সকলকে জানাই অন্নপূর্ণা পুজোর আন্তরিক শুভনন্দন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande