কংগ্রেস থেকে পদত্যাগ দলের ডিমা হাসাও জেলা মুখপাত্র নিয়েলসন নৃয়ামের, যোগদান বিজেপিতে
হাফলং (অসম), ২৬ মাৰ্চ (হি.স.) : কংগ্রেস দল থেকে পদত্যাগ করেছেন ডিমা হাসাও জেলা কংগ্রেসের মুখপাত্র কে নিয়েলসন নৃয়ামে। বিধানসভা নির্বাচনের মুখে দল থেকে পদত্যাগ করেই নিয়েলসন নৃয়ামে যোগদান করেছেন বিজেপিতে। আজ বৃহস্পতিবার ডিমা হাসাও জেলা কংগ্রেসের মুখপ
বিজেপিতে যোগদান ডিমা হাসাও জেলা কংগ্রেসের মুখপাত্র কে নিয়েলসন নৃয়ামের


হাফলং (অসম), ২৬ মাৰ্চ (হি.স.) : কংগ্রেস দল থেকে পদত্যাগ করেছেন ডিমা হাসাও জেলা কংগ্রেসের মুখপাত্র কে নিয়েলসন নৃয়ামে। বিধানসভা নির্বাচনের মুখে দল থেকে পদত্যাগ করেই নিয়েলসন নৃয়ামে যোগদান করেছেন বিজেপিতে।

আজ বৃহস্পতিবার ডিমা হাসাও জেলা কংগ্রেসের মুখপাত্র তথা মিডিয়া সেলের চেয়ারম্যান কে নিয়েলসন নৃয়ামে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগদান করেছেন। এদিন হাফলঙে অবস্থিত দলের জেলা সদর নির্বাচনী কার্যালয়ে ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি ধৃতি থাওসেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা এবং অন্যান্য নেতা-কার্যকর্তার উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande