
এর্নাকুলাম, ২৬ মার্চ (হি.স.): কেরলমে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে বাক্যবাণ। এবার কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ করলেন কেরলমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। একইসঙ্গে তিনি বলেন, রাহুল গান্ধী ও কংগ্রেস বিজেপির 'বি-টিম'।
বৃহস্পতিবার এর্নাকুলামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিনারাই বিজয়ন বলেন, রাহুল গান্ধী একজন জাতীয় নেতা, অথচ কেরলমের কংগ্রেসের একজন সাধারণ স্থানীয় কর্মীর মতো প্রাথমিক সচেতনতাও তাঁর নেই। তিনি অভিজ্ঞতা অথবা ভুল থেকে শিখতে একেবারেই নারাজ। তাঁর এমন পতন কীভাবে হচ্ছে, তা বোঝা কঠিন। রাহুল গান্ধী ও তাঁর দল কংগ্রেস দেশে বিজেপির 'বি-টিম', অথচ তাঁদের অবস্থানই ভারতজুড়ে গৃহীত হচ্ছে। উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল এক দফায় কেরলমে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনার ৪ মে। বর্তমান বিধানসভার মেয়াদ ২৩ মে শেষ হওয়ার কথা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ