রাজস্থানে ২৯ মার্চ পর্যন্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ–সহ ঝড়ের সতর্কতা জারি
জয়পুর, ২৬ মার্চ (হি.স.): রাজস্থানে ২৯ মার্চ পর্যন্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ–সহ ঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার চারটি জেলার জন্য বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রাজস্থানে বুধবার বিকেলে আবহাওয়ার হ
রাজস্থানে ২৯ মার্চ পর্যন্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ–সহ ঝড়ের সতর্কতা জারি


জয়পুর, ২৬ মার্চ (হি.স.): রাজস্থানে ২৯ মার্চ পর্যন্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ–সহ ঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার চারটি জেলার জন্য বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রাজস্থানে বুধবার বিকেলে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন ঘটে। বিকানের, জয়পুর, আজমের এবং যোধপুর বিভাগের বেশিরভাগ এলাকা মেঘে ছেয়ে যায় এবং প্রবল বাতাস বইতে থাকে। বৃহস্পতিবার রাজ্যের কিছু জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে হালকা ধূলিঝড় হয়। বিকানের জেলায় বজ্রবিদ্যুৎ–সহ ঝড় হয়, যার ফলে বেশ কয়েকটি জায়গায় গাছপালা ভেঙে পড়ে। সন্ধ্যায় জয়পুরেও আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং হালকা বৃষ্টি হয়। শ্রীগঙ্গানগর, হনুমানগড় এবং চুরু জেলাতেও হালকা বৃষ্টি হয়। বিগত ১৫ দিনে বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা হ্রাস পেয়েছে।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande