
রাঁচি, ২৬ মার্চ (হি.স.) : শুক্রবার ঝাড়খণ্ডের ৯টি জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি ও ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর ওই দিন কমলা সতর্কতা জারি করেছে। পাশাপাশি শনিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই সময়ের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা ।
বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সরাইকেলায় (৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস)। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গুমলায় (১৫.৩ ডিগ্রি সেলসিয়াস)।
বৃহস্পতিবার সকাল থেকে রাঁচি ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার ছিল, দুপুরের দিকে গরম অনুভূত হয়েছে। রাঁচিতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে জামশেদপুর, ডাল্টনগঞ্জ, বোকারো ও চাইবাসাতেও তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস