চৈত্র নবরাত্রির অষ্টমীতে কন্যা পুজো করলেন শিবরাজ চৌহান
ভোপাল, ২৬ মার্চ (হি.স.): চৈত্র নবরাত্রির অষ্টমীতে কন্যা পুজো করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ভোপালে নিজ বাসভবনে কন্যা পুজো করেন তিনি। কন্যা পুজো করেন শিবরাজের স্ত্রীও। কেন্দ্রীয় মন্ত্রী শ
চৈত্র নবরাত্রির অষ্টমীতে কন্যা পুজো করলেন শিবরাজ চৌহান


ভোপাল, ২৬ মার্চ (হি.স.): চৈত্র নবরাত্রির অষ্টমীতে কন্যা পুজো করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ভোপালে নিজ বাসভবনে কন্যা পুজো করেন তিনি। কন্যা পুজো করেন শিবরাজের স্ত্রীও। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, কন্যাদের মধ্যেই দেবীরা বাস করেন। কন্যারা হলেন দেবী মায়ের জীবন্ত রূপ। এটা আমাদের ঐতিহ্য যে নবরাত্রির নবম দিনে, যখন দেবী সিদ্ধিদাত্রী রূপে আশীর্বাদ বর্ষণ করেন, তখন আমরা কন্যাদের পূজা করি। 'কন্যা ভোজ' অনুষ্ঠিত হয়। সেই একই ঐতিহ্য অনুসরণ করে 'কন্যা ভোজ' অনুষ্ঠিত হলো। এর বার্তা হলো কন্যাদের সর্বদা সম্মান ও মর্যাদা দেওয়া। মেয়েদের ছাড়া এই দুনিয়া চলতে পারে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande