জল্পনার অবসান, দলেই থাকছেন তাজমুল হোসেন
মালদা, ২৬ মার্চ (হি. স.): দলবদলের জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দলেই থাকার সিদ্ধান্ত জানালেন হরিশ্চন্দ্রপুরের বিদায়ী বিধায়ক তাজমুল হোসেন। বৃহস্পতিবার তাজমুল হোসেনের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। দুজনের দীর্ঘক্ষণ আলোচ
টিএমসি থাকছেন তাজমুল


মালদা, ২৬ মার্চ (হি. স.): দলবদলের জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দলেই থাকার সিদ্ধান্ত জানালেন হরিশ্চন্দ্রপুরের বিদায়ী বিধায়ক তাজমুল হোসেন। বৃহস্পতিবার তাজমুল হোসেনের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। দুজনের দীর্ঘক্ষণ আলোচনা হয়। তিনি তাজমুলকে ‘মামা’ বলে সম্বোধন করে মিষ্টি খাইয়ে দেন। এরপরই তাজমুল হোসেন জানিয়ে দেন, তিনি দলেই থাকছেন এবং দলের প্রার্থীর সমর্থনে কাজ করবেন। সংবাদমাধ্যমের সামনে তিনি স্বীকার করেন, আবেগের বশে দলের বিরুদ্ধে কিছু মন্তব্য করে ভুল করেছিলেন।উল্লেখ্য, হরিশ্চন্দ্রপুরে প্রার্থী বদলকে কেন্দ্র করে কিছুদিন আগে তাজমুল হোসেনের ক্ষোভ প্রকাশ্যে আসে এবং তাঁর দলবদল নিয়ে জোর জল্পনা শুরু হয়। তবে এদিনের বৈঠকের পর শাসকদলের অন্দরে ঐক্যের বার্তা স্পষ্ট হয়েছে।অন্যদিকে এই ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, তৃণমূলের মধ্যে সবকিছুই ভাগবাটোয়ারার রাজনীতি। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, দল ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে লড়বে এবং হরিশ্চন্দ্রপুরে উন্নয়নের ধারাই বজায় থাকবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande