
জিন্দ, ২৬ মার্চ (হি.স.): হরিয়ানার জিন্দ জেলায় দুটি গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বুধবার রাতে গুলকানি গ্রামের কাছে জিন্দ-হাঁসি সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় গাড়ির চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত গাড়িচালকের নাম দলিপ সিং। তিনি হিসারের ঋষি নগরের বাসিন্দা। বুধবার রাতে তিনি জিন্দের দিকে যাচ্ছিলেন। গুলকানি গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা দেয়। ঘটনায় তিনি গুরুতর আহত হয় । অন্য গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পথচারীরা আহত গাড়িচালককে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ এই বিষয়ে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন