শুক্ৰবার হাইলাকান্দিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশিক্ষণ
হাইলাকান্দি (অসম), ২৬ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। আগামীকাল শুক্রবার বিকাল তি
শুক্ৰবার হাইলাকান্দিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশিক্ষণ


হাইলাকান্দি (অসম), ২৬ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন।

আগামীকাল শুক্রবার বিকাল তিনটায় জেলাশাসকের কনফারেন্স হল-এ এই বৈঠক ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে ১২১ হাইলাকান্দি এবং ১২২ আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচনী বিধি, ব্যয় নিরীক্ষণ, আচরণবিধি মেনে চলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে। স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রার্থীদের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশস্লিস্ট সকল প্রার্থীদের নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande