শ্রীভূমি জেলার ভোট কর্মীদের প্রশিক্ষণ
শ্রীভূমি (অসম), ২৬ মাৰ্চ (হি.স.) : আগামী ২৮ ও ২৯ মার্চ এবং ৩ ও ৪ এপ্রিল শ্রীভূমি জেলার ভোটকর্মীদের প্রশিক্ষণ শ্রীভূমি শহরের তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। শ্রীভূমির জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক এক আদেশে জানিয়েছেন, সকাল ১০টা থেকে
শ্রীভূমি জেলার ভোট কর্মীদের প্রশিক্ষণ


শ্রীভূমি (অসম), ২৬ মাৰ্চ (হি.স.) : আগামী ২৮ ও ২৯ মার্চ এবং ৩ ও ৪ এপ্রিল শ্রীভূমি জেলার ভোটকর্মীদের প্রশিক্ষণ শ্রীভূমি শহরের তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

শ্রীভূমির জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক এক আদেশে জানিয়েছেন, সকাল ১০টা থেকে বেলা ১-টা পর্যন্ত প্রথম শিফ্টে এবং বেলা ১-টা ৩০ মিনিট থেকে বিকাল সাড়ে ৪-টা পর্যন্ত প্রিসাইডিং অফিসার, ফাস্ট পোলিং অফিসার, সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

জানানো হয়েছে, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের পাঁচটি কক্ষে, জেলা গ্রন্থাগার ভবনে, করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্স-এর পাঁচটি কক্ষে ভোট কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। ওই প্রশিক্ষণে সংশ্লিষ্ট ভোট কর্মীদের যথাসময়ে উপস্থিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে জেলা নির্বাচন আধিকারিক অনুরোধ জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande