প্রচারের মাঝেই মানবিকতার ছোঁয়া, শোকাহত পরিবারের পাশে বিজেপি প্রার্থী
আরামবাগ, ২৬ মার্চ (হি.স.) : আরামবাগ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী আবহ ক্রমশই তপ্ত হয়ে উঠছে। তার মধ্যেই বৃহস্পতিবার জনসংযোগে নেমে প্রচারে ভিন্ন মাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। ভোটের প্রচারের পাশাপাশি মানবিক উদ্যোগও নজর কাড়ে এদিন। সকালে ম
প্রচারের মাঝেই মানবিকতার ছোঁয়া, শোকাহত পরিবারের পাশে বিজেপি প্রার্থী


আরামবাগ, ২৬ মার্চ (হি.স.) : আরামবাগ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী আবহ ক্রমশই তপ্ত হয়ে উঠছে। তার মধ্যেই বৃহস্পতিবার জনসংযোগে নেমে প্রচারে ভিন্ন মাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। ভোটের প্রচারের পাশাপাশি মানবিক উদ্যোগও নজর কাড়ে এদিন।

সকালে মুথাডাঙা এলাকায় পৌঁছে মা মঙ্গলচণ্ডীর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এরপর বাজার এলাকা ও আশপাশের গ্রাম ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। পানীয় জল, রাস্তার অবস্থা ও কর্মসংস্থানের মতো নানা সমস্যার কথা শোনেন স্থানীয়দের কাছ থেকে।

প্রচারের মধ্যেই এক মানবিক উদ্যোগ বিশেষভাবে নজর কাড়ে। সম্প্রতি প্রয়াত প্রতিবন্ধী ব্যক্তি ভোলা পাকড়ের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ান হেমন্ত বাগ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সাহস জোগান। পাশাপাশি ভোলার দিদির হাতে এক বস্তা চাল ও আর্থিক সাহায্য তুলে দেন তিনি।

এই ঘটনায় এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। স্থানীয়দের মতে, রাজনৈতিক প্রচারের বাইরে এমন মানবিক উদ্যোগ মানুষের মনে আলাদা প্রভাব ফেলে।

প্রচার শেষে হেমন্ত বাগ বলেন, “এলাকার মানুষের সমস্যা শুনেছি এবং সমাধানের চেষ্টা করব। ভোলাবাবুর পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও তাঁদের সহযোগিতা করব।”

ভোটের আগে এই ধরনের জনসংযোগ ও মানবিক উদ্যোগ নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande