প্রচারে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটালেন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো
ঝাড়গ্রাম, ২৬ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো প্রচারে নজর কাড়ছেন।মানুষের সঙ্গে সরাসরি সংযোগ এবং মানবিক আচরণের জন্য তিনি সাধারণ মানুষের মন জিতে নিচ্ছেন। প্রচার শুরু হয় বল্লা এলাকায়। এর
প্রচারে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটালেন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো


ঝাড়গ্রাম, ২৬ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো প্রচারে নজর কাড়ছেন।মানুষের সঙ্গে সরাসরি সংযোগ এবং মানবিক আচরণের জন্য তিনি সাধারণ মানুষের মন জিতে নিচ্ছেন। প্রচার শুরু হয় বল্লা এলাকায়। এরপর তিনি দুর্গাপুরে বাসন্তী পুজোতে যোগ দেন এবং বাকশোল এলাকায় দেওয়াল লিখন ও বাড়ি বাড়ি জনসংযোগ কার্যক্রমে অংশ নেন।

প্রচারের ফাঁকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি রাজেশ মাহাতো শিশুদের সঙ্গে সময় অতিবাহিত করেন। বাকশোল এলাকায় এক ছোট্ট শিশুকে কোলে তুলে আদর করতে দেখা যায় তাঁকে। এছাড়া শিশুদের মধ্যে চকলেট বিলি করতেও দেখা গেছে প্রার্থীকে। স্থানীয়রা মনে করছেন, এই ধরনের মানবিক আচরণ সাধারণ মানুষের কাছে প্রার্থীর প্রতি ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভোটের তীব্র লড়াইয়ের মাঝেও মানুষের সঙ্গে এই সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande