দুর্গাপুরে জলাজমি ভরাট করে তৃণমূল কার্যালয় নির্মাণের অভিযোগে সরব বিজেপি প্রার্থী
দুর্গাপুর, ২৬ মার্চ (হি.স.) : অবৈধভাবে জলাজমি ভরাট করে তৃণমূল কংগ্রেসের কার্যালয় নির্মাণের অভিযোগে সরব হয়েছেন দুর্গাপুর পুর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, দুর্গাপুর পুর্ব বিধানসভার গোপালপুর পশ্চিমপাড়ায় একটি জলাশয়ের অংশ ভরাট
দুর্গাপুরে জলাজমি ভরাট করে তৃণমূল কার্যালয় নির্মাণের অভিযোগে সরব বিজেপি প্রার্থী


দুর্গাপুর, ২৬ মার্চ (হি.স.) : অবৈধভাবে জলাজমি ভরাট করে তৃণমূল কংগ্রেসের কার্যালয় নির্মাণের অভিযোগে সরব হয়েছেন দুর্গাপুর পুর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

অভিযোগ, দুর্গাপুর পুর্ব বিধানসভার গোপালপুর পশ্চিমপাড়ায় একটি জলাশয়ের অংশ ভরাট করে তৃণমূলের কার্যালয় নির্মাণ করা হয়েছে। সম্প্রতি ওই কার্যালয়টি তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার উদ্বোধন করেছেন।

বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “জলাশয় ভরাট করা কণ্যাভ্রুণ হত্যার সমতুল্য। এতে আগামীতে চরম জলসংকট দেখা দিতে পারে। বেআইনি পুকুর ভরাট অবিলম্বে বন্ধ করা হোক। তৃণমূলের এই কর্মকাণ্ডের মাধ্যমে বোঝা যায়, রাজ্য সরকারও জলাশয় ভরাটকে সমর্থন করছে। এলাকাবাসী সব দেখছে, নির্বাচনে সাধারণ মানুষ সঠিক জবাব দেবে।”

অন্যদিকে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানান, “জায়গাটি ৬ জনের ছিল, যার মধ্যে ৫ জন জমি দিয়েছেন। পুকুর ছিল না। খোঁজ নিয়ে দেখার প্রয়োজন।”

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande