ঝাড়গ্রামে হাতির শাবকের মৃত্যু
ঝাড়গ্রাম, ২৬ মার্চ (হি.স.) : ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি রেঞ্জের একটি জঙ্গলে একটি শাবক হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৃত শাবকটিকে জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। উল্লেখ্য, এই রেঞ্জের জয়বান্দী ও টুটুহার জঙ্গলে ২৫ থেকে
ঝাড়গ্রামে হাতির শাবকের মৃত্যু


ঝাড়গ্রাম, ২৬ মার্চ (হি.স.) : ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি রেঞ্জের একটি জঙ্গলে একটি শাবক হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৃত শাবকটিকে জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখা যায়।

উল্লেখ্য, এই রেঞ্জের জয়বান্দী ও টুটুহার জঙ্গলে ২৫ থেকে ৩০টি হাতির একটি দল রয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত শাবকও এই দলের সদস্য ছিল। খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সন্ধ্যার দিকে ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ডিএফও উমর ইমাম জানিয়েছেন, একটি শাবক হাতির মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande