
শ্রীনগর, ২৬ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। বৃহস্পতিবার ডলফিন প্যারামেডিকেল ইনস্টিটিউট হস্টেলের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ ২০ গ্রাম মাদক–সহ এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া যুবকের নাম তারিক আহমেদ ওয়ানি। সে ওয়াহিপোরার বাসিন্দা। বৃহস্পতিবার তল্লাশি চলাকালীন একটি গাড়ির উপর সন্দেহ হলে পুলিশ গাড়িটি থামায়। তল্লাশির সময় ২০ গ্রাম মাদক পদার্থ উদ্ধার করা হয়। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে এবং ওই যুবককে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন