ভোটের আগে চাঁচলে ডিসি-আরসি কেন্দ্র পরিদর্শনে প্রশাসন, জোরদার নিরাপত্তা ও প্রস্তুতি
চাঁচল, ২৭ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে মালদার চাঁচলে পরিদর্শনে এলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। শুক্রবার সকালে জেলাশাসক রাজনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা চাঁচল সি
পরিদর্শন মালদা


চাঁচল, ২৭ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে মালদার চাঁচলে পরিদর্শনে এলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। শুক্রবার সকালে জেলাশাসক রাজনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন এবং চাঁচল কলেজ পরিদর্শন করেন। এই দুই স্থানকেই সম্ভাব্য ডিসি-আরসি (ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টার) হিসেবে চিহ্নিত করা হয়েছে।পরিদর্শন চলাকালীন আধিকারিকরা পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত স্থান, যানবাহন চলাচলের সুবিধা এবং ভোটের দিন ইভিএম ও অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ ও গ্রহণের সামগ্রিক প্রক্রিয়া খতিয়ে দেখেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর, চাঁচল ও মালতিপুর—এই তিনটি বিধানসভার ডিসি-আরসি চাঁচলেই করা হবে। অন্যদিকে, রতুয়া বিধানসভার ডিসি-আরসি রতুয়াতেই স্থাপিত হবে।জেলা পুলিশ সুপার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ১৮৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পরিদর্শনে উপস্থিত ছিলেন মহকুমাশাসক হৃত্বিক হাজরা, মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা এবং চাঁচল থানার আইসি অভিজিৎ দত্ত-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।প্রশাসনের দাবি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে কোনওরকম খামতি রাখা হবে না। ইতিমধ্যেই চাঁচল জুড়ে বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ, তার মধ্যেই প্রশাসনের এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande