নির্বাচন অবাধ রাখতে কড়া নজরদারি, বাঁকুড়ায় ৩৮ নাকা পয়েন্টে চেকিং
বাঁকুড়া, ২৭ মার্চ (হি .স.): আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক অনীশ দাশগুপ্ত। তিনি জানান, ভোটারদের প্রভাবিত
নির্বাচন অবাধ রাখতে কড়া নজরদারি, বাঁকুড়ায় ৩৮ নাকা পয়েন্টে চেকিং


বাঁকুড়া, ২৭ মার্চ (হি .স.): আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক অনীশ দাশগুপ্ত।

তিনি জানান, ভোটারদের প্রভাবিত করতে টাকা লেনদেন রুখতে জোরদার নজরদারি চালানো হচ্ছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোট ৩৮টি নাকা পয়েন্টে চেকিং চলছে এবং প্রতিটি পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হয়েছে। ইতিমধ্যেই অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, পাশাপাশি ৭টি কার্তুজও বাজেয়াপ্ত করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার ১৮২টি পোলিং স্টেশনকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

ফাইনাল ভোটার তালিকা নিয়ে প্রশ্ন করা হলে অনীশ দাশগুপ্ত জানান, বিষয়টি বর্তমানে বিচারাধীন থাকায় তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চান না।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande