বাঁকুড়ায় রামনবমীর শোভাযাত্রায় জনজোয়ার, শান্তিপূর্ণভাবে সম্পন্ন মিছিল
বাঁকুড়া, ২৭ মার্চ (হি.স.): সমস্ত আশঙ্কা উড়িয়ে বাঁকুড়ায় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল রামনবমীর শোভাযাত্রা। শুক্রবার সকালে নূতনচটির পাঁচবাগা ময়দান থেকে মিছিলের সূচনা হয়। সুসজ্জিত ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি, ছত্রপতি শিবাজি মহারাজ, ভারতমাতা, রামশীলা
বাঁকুড়ায় রামনবমীর শোভাযাত্রায় জনজোয়ার, শান্তিপূর্ণভাবে সম্পন্ন মিছিল


বাঁকুড়া, ২৭ মার্চ (হি.স.): সমস্ত আশঙ্কা উড়িয়ে বাঁকুড়ায় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল রামনবমীর শোভাযাত্রা। শুক্রবার সকালে নূতনচটির পাঁচবাগা ময়দান থেকে মিছিলের সূচনা হয়।

সুসজ্জিত ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি, ছত্রপতি শিবাজি মহারাজ, ভারতমাতা, রামশীলা ও গোমাতার ট্যাবলো নিয়ে শোভাযাত্রা এগোতে থাকলে পথে পথে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়তে থাকে। কলেজ মোড়ে এসে তা কার্যত জনজোয়ারে পরিণত হয়। এদিন বহু দম্পতি তাঁদের শিশু সন্তানদের রাম ও হনুমান সেজে মিছিলে অংশ নিতে দেখা যায়।

শোভাযাত্রার রুট নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে প্রশাসনের মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত প্রশাসনের নির্ধারিত পথেই মিছিল সম্পন্ন হয়। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি ছিল। পাশাপাশি রামনবমী উদযাপন সমিতির সদস্যরাও সতর্ক ছিলেন।

রামনবমী উদযাপন সমিতির সাধারণ সম্পাদক রামঅবতার ফোকলা জানান, সকলের সহযোগিতায় শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande