
আরামবাগ, ২৮ মার্চ (হি.স.) : একদিকে তিনি ভোট গ্রহণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে—ফার্স্ট পোলিং অফিসার। অন্যদিকে নিজেই নির্বাচন কমিশনের তালিকায় ‘বিচারাধীন’ ভোটার। এই বিরল পরিস্থিতিকে কেন্দ্র করে আরামবাগে চাঞ্চল্য ছড়িয়েছে।শনিবার জানা গেছে, আরামবাগের মায়াপুর-১ পঞ্চায়েতের ১৫৮ নম্বর বুথের বিএলও মনিরউদ্দিন মল্লিক এখনও কমিশনের এসআইআর তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ অবস্থায় রয়েছেন। দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরেও তাঁর নাম চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হয়নি। অথচ তাঁকেই আসন্ন নির্বাচনে ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।মনিরউদ্দিন মল্লিক পেশায় হাটবসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ২০১১ সাল থেকে তিনি বিএলও হিসেবে কাজ করছেন। ইতিমধ্যেই প্রায় ১০টি নির্বাচনে তিনি কখনও সেকেন্ড, কখনও ফার্স্ট পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।এই প্রসঙ্গে শনিবার তিনি জানান, “বিষয়টা আমার কাছেও অদ্ভুত লাগছে। আমি ভোটারদের পরিচয় যাচাই করব, অথচ আমি নিজেই কমিশনের কাছে সন্দেহজনক ভোটার হিসেবে তালিকাভুক্ত। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায় কিছুটা উদ্বেগ রয়েছে। তবে কমিশনের নির্দেশ মেনেই প্রশিক্ষণে অংশ নিচ্ছি।”উল্লেখ্য, তাঁর ২৮ মার্চ এবং ৪ এপ্রিল ভোটের প্রশিক্ষণ নির্ধারিত রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রশাসনিক সমন্বয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA