এনআরএস হাসপাতাল চত্বরে হকার প্রবেশে নিষেধাজ্ঞা, প্রতিবাদে এসইউসিআই-এর বিক্ষোভ
কলকাতা, ২৮ মার্চ (হি.স.): এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর হকার মুক্ত করার সিদ্ধান্ত ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে হকার প্রবেশে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে শনিবার বিক্ষোভ সংগঠিত করল এসইউসিআই (কমিউনিস্ট)।সম্প্রতি হাস
হকার প্রবেশে নিষেধাজ্ঞা এন আর এস হাসপাতালে


কলকাতা, ২৮ মার্চ (হি.স.): এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর হকার মুক্ত করার সিদ্ধান্ত ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে হকার প্রবেশে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে শনিবার বিক্ষোভ সংগঠিত করল এসইউসিআই (কমিউনিস্ট)।সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, হাসপাতাল ক্যাম্পাসে কোনো হকার প্রবেশ করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন এসইউসিআই-এর শিয়ালদহ, এন্টালি এবং মেডিকেল লোকাল কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতালের মূল গেটের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করা হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, দূর-দূরান্ত থেকে আসা রোগী এবং তাঁদের পরিজনদের দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হয়। হকারদের প্রবেশ নিষিদ্ধ হলে তাঁদের নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে অতিরিক্ত আর্থিক সংকটের মুখে পড়তে হবে। এই আন্দোলনে নেতৃত্ব দেন এন্টালি বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী ডা. সামস মুসাফির। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই জনবিরোধী নোটিশ প্রত্যাহার করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।এই ঘটনার প্রেক্ষাপটে দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ বলে অভিহিত করেছেন। তিনি অবিলম্বে এই নির্দেশিকা বাতিলের দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande