অসমে এআইইউডিএফ-প্রার্থীদের সমৰ্থনে নির্বাচনী প্রচারে আসছেন আসাদউদ্দিন
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অসমে চলবে না হিমন্তবিশ্বের ‘দমনমূলক রাজনীতি’ : বদরউদ্দিন গুয়াহাটি, ২৮ মাৰ্চ (হি.স.) : ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ)-এর মনোনীত প্রার্থীদের সমর্থনে এপ্রিলের শুরুতে নির্বাচনী প্রচারে অসম সফরে আসব
বদরউদ্দিন ও আসাদউদ্দিন (ফাইল ফটো)


২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অসমে চলবে না হিমন্তবিশ্বের ‘দমনমূলক রাজনীতি’ : বদরউদ্দিন

গুয়াহাটি, ২৮ মাৰ্চ (হি.স.) : ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ)-এর মনোনীত প্রার্থীদের সমর্থনে এপ্রিলের শুরুতে নির্বাচনী প্রচারে অসম সফরে আসবেন আসাদউদ্দিন ওয়াইসি। জানিয়েছেন এআইইউডিএফ-সুপ্রিমো বদরউদ্দিন আজমল।

আজমল জানিয়েছেন, ‘দিল্লিতে আমার ছেলে আবদুল রহমান আজমলের সঙ্গে ডিনার-বৈঠক হয়েছে আসাদউদ্দিন ওয়াইসির। বৈঠকে ওয়াইসি সাহেবকে অসম সফরে আসতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখান থেকে তাঁরা আমার সঙ্গে ফোনে কথা বলেন। এর পর অসম সফরে আসতে সম্মত হয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি।’ বদরউদ্দিন জানান, নির্বাচনী সফরকালে আসাদউদ্দিনকে নিয়ে অন্তত আটটি কর্মসূচির আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

এদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে তীব্র রাজনৈতিক হামলা করেছেন ৬২ নম্বর বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রের এআইইউডিএফ-প্ৰাৰ্থী বদরউদ্দিন আজমল। আজমল বলেন, ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনে হিমন্তবিশ্বের ‘দমনমূলক রাজনীতি’ চলবে না, আমাদের প্রভাবই প্রতিষ্ঠিত হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande