রূপান্তরকামীর ছদ্মবেশে শিমলার মন্দিরে বাংলাদেশি পড়ুয়ার ঘোরাঘুরি, তদন্তের আশ্বাস শাসকদলের বিধায়কের
শিমলা, ২৮ মার্চ (হি.স.): রূপান্তরকামীর ছদ্মবেশে এক বাংলাদেশি পড়ুয়ার শিমলার মন্দিরে ঘুরে বেড়ানো নিয়ে অভিযোগ উঠেছে| এই প্রসঙ্গে সেই রাজ্যের শাসকদল কংগ্রেসের বিধায়ক হরীশ জনার্থ শনিবার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে; যদি এর ফলে আইন-শৃঙ্খলার কোনও বি
হরীশ জনার্থ


শিমলা, ২৮ মার্চ (হি.স.): রূপান্তরকামীর ছদ্মবেশে এক বাংলাদেশি পড়ুয়ার শিমলার মন্দিরে ঘুরে বেড়ানো নিয়ে অভিযোগ উঠেছে| এই প্রসঙ্গে সেই রাজ্যের শাসকদল কংগ্রেসের বিধায়ক হরীশ জনার্থ শনিবার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে; যদি এর ফলে আইন-শৃঙ্খলার কোনও বিঘ্ন ঘটে, তবে অবশ্যই তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্বিতীয়ত, ওই পড়ুয়া বাংলাদেশ থেকে সাধারণ ভিসায় (শিক্ষার জন্য) এখানে এসেছেন এবং একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন| তাই তাঁকে অবশ্যই তাঁর সীমার মধ্যে অবস্থান করতে হবে।

রূপান্তরকামীর ছদ্মবেশে শিমলার মন্দিরে ঘোরাঘুরি করা ওই বাংলাদেশি শিক্ষার্থীর প্রসঙ্গে হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেন, আমি এই বিষয়ে শুনেছি, তবে বিষয়টি যাচাই করা প্রয়োজন। আমার মনে হয়, যদি সত্যিই এমন কোনও ঘটনা ঘটে থাকে, তবে তা গোয়েন্দা ব্যর্থতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওই পড়ুয়া বাংলাদেশের নাগরিক। আর এই বাংলাদেশিরা ধর্মীয় স্থান-সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় প্রবেশ করছে; তারা মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে অর্থও সংগ্রহ করছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande